রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
সারাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের সাধুহাটি নামক স্থানে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার সালতা থানার বড়-কাউনিয়া গ্রামের বাসিন্দা আনিছুর রহমান (৬৫) এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। আহত একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমান। বর্তমানে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালককে পাওয়া যায়নি।

নিহত ও আহত ব্যক্তিরা ফরিদপুর জেলার শাওতাল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিল।

জানা যায়, সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে মেহেরপুরের দিকে যাচ্ছিল চালকসহ ৪ ব্যক্তি। পথিমধ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয় এবং আহত হয় একজন। তবে সেসময় অন্য ট্রাকের চালক পালিয়ে যায়।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, ঘটনাস্থলে এসে দেখা যায় দুই জন মৃত এবং আটকা পড়া অবস্থায় আছেন। সঙ্গে আটকাপড়া একজন আহত ব্যক্তিকে পাওয়া যায়। এদের মধ্যে আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ