রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
সারাদেশ

নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি বিভাগ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ঢাকা বিভাগীয় বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান জানান, রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। এতে দীর্ঘদিন ধরে জনভোগান্তিসহ অবৈধ স্থাপনার কারণে কখন ট্রেন আসছে, আর যাচ্ছে দেখতে পারছিলেন না যাত্রী ও পথচারীরা। এতে দুর্ঘটনার স্বীকারও হচ্ছিল পথচারীরা। জনগণের সুবিধার জন্য প্রাথমিকভাবে ২ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার কোনরকম ইজারা ছিল না, ভবিষ্যতেও এসব স্থান ইজারা দেয়া হবে না। রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভূ–সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান।

অভিযানে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান ছাড়াও নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ পারভেজ ও রাফিউর রহমানসহ রেলওয়ের ঢাকা বিভাগের কর্মকর্তা, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ পাওয়া সংবাদ