রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
সারাদেশ

বুল গেটসের ধাক্কায় নৌকা থেকে নিখোঁজ ব্যক্তির লাশ ৩ দিন পর উদ্ধার

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদীতে পিতা পুত্র মাছ ধরতে গিয়ে বুল গেটসের ধাক্কায় নিখোঁজ পুত্র মোঃ ফরিদ মিয়া (৩৫) লাশ তিনদিন পর ভাসমান অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। নিহত ফরিদ মিয়া দক্ষিণ ধল্লা গ্রামের মোঃ মজিবুর মিয়ার ছেলে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে ভাষা শহীদ রফিক সেতুর দক্ষিণ পাশে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের আকিজ কোম্পানির মাদ্রাসার কাছাকাছি স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, ফরিদ মিয়া তার বাবার সাথে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে ডিঙ্গি নৌকা নিয়ে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যায়। ওই নৌকায় বাবা-ছেলে ঘুমন্ত থাকা অবস্থায় আনুমানিক রাত ৯টার দিকে বালু বোঝাই একটি বুল গেটস তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় বাবা মজিবুর রহমান সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ থেকে যায় ছেলে ফরিদ মিয়া। এরপর স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের লোকজনের অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। অবশেষে সোমবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাসমান অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধারের পর কোন অভিযোগ না থাকায় এবং এলাকাবাসী ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ