রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
সারাদেশ

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎপৃষ্ট হয়ে রানা মিয়া (১৮) নামের একাদশ শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রানা মিয়া উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের কামাল হোসেনের পুত্র এবং ফুলপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ীতে মর্টারের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যায় রানা মিয়া।

নিহতের চাচা আলমগীর কবীর জানান,নিজ বাড়ীতে থাকা মর্টারের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রানা।

তারাকান্দা থানা পুলিশের এসআই লিটন চন্দ্র পাল জানান, থানা পুলিশের এসআই আঃ মোতালেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকল ধরণের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ