রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ
advertisement
সারাদেশ

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত (৬০) পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে যশোর-ঝিনাইদহ মহসড়কের পিরোজপুর এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে ছিল। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গ্রামবাসি জানায়, সোমবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ প্রাথমিক ভাবে মনে করছে।

বারবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান, নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসির কাছ থেকে জানা গেছে।

তিনি আরো জানান, রোববার রাতের কোন এক সময় চলন্ত গাড়ির ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে তিনি নিহত হতে পারেন। কারণ তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। লাশটি উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন:

শৈলকুপায় কলেজছাত্রী তিথিকে পাশবিক নির্যাতনের পর হত্যা

সহযোগিতা করতে গিয়ে হাত হারাতে বসেছেন মাদ্রাসা ছাত্রী তাসনিম

সর্বশেষ পাওয়া সংবাদ