রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর একটি সফল অভিযানে ৯৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১২, সদর কোম্পানি এবং সিপিএসসি, বগুড়ার একটি চৌকস দল যৌথভাবে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অভিযানটি পরিচালিত হয় ‘হাটিকুমরুল বাগিচাপাড়া হোটেল নিউ মায়ের আচল” এর সামনে রংপুর-ঢাকা মহাসড়কের উপর। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম।’

অভিযানের সময় বিপুল চন্দ্র রায় (২৯) এবং রিপন (২৮) নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯৪ বোতল ফেন্সিডিল ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেন্সিডিল ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ