রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী সাগরসহ দুজনকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনি‌ধি: বগুড়ার শাজাহানপুরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাগর এবং তার এক সহ‌যোগী‌কে কুপি‌য়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শাবরুল ছোট মণ্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাবরুল এলাকার সাগর তালুকদার ও স্বপন। এ ঘটনায় সাগরের সাথে থাকা মুক্তার নামে আরও এক ব্যক্তি হামলায় আহত হন। স্বপন ও মুক্তার সাগরের সহযোগী। এদের সবার বাড়ি সাবরুলে।

বিষয়‌টি নিশ্চিত করে আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী ব‌লেন, সন্ধ্যায় সাগর তার ২ সহযোগীকে নিয়ে মোটরসাইকেল যোগে শাবরুলের দিকে আসছিলেন। পথে ছোট মণ্ডলপাড়া এলাকায় একদল দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলে সাগর ও স্বপন নিহত হন। আরেকজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

যরত আলী আরো ব‌লেন, সাগর তালুকদার শাজাহানপুর এলাকায় সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। যে কার‌ণে এলাকার লোকজন তার ভ‌য়ে ভীত সন্ত্রস্ত ছি‌লো। সম্প্রতি জেল থে‌কের হওয়ার পর এলাকায় চাদাবাজী, দখল, সন্ত্রাসী কর্মকান্ড চালা‌চ্ছি‌লো সাগর ও তার বা‌হিনী।

শাজাহানপুর থানার এসআই ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। যাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

বগুড়ার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) শরাফত ইসলাম ব‌লেন, সাগ‌র তালুকদা‌রের বিরু‌দ্ধে সাবরুলের সিহাব বাবু, প্রভাষক পারভেজ হত্যাসহ ১৫/২০ টি মামলা র‌য়ে‌ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ