রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি
advertisement
সারাদেশ

বগুড়ায় আবারো পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ; উড়ে গেল ঘরের চাল

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাড়ির ভিতরে থাকা পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভাটকান্দি এলাকার মৃত হায়দার আলীর বা‌ড়ি‌তে বিস্ফোরণটি হয়। তবে এ ঘটনায় কেউ নিহত বা আহত হননি।

বিষয়টি নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম।

জানা গেছে, ভাটকান্দি এলাকার মৃত হায়দার আলীর জামাই খোকন গোপনে বাড়িতে পটকা তৈরির কাজ শুরু করেন। বাড়ির একটি পরিত্যক্ত ঘরে পটকা তৈরির সরঞ্জামসহ কিছু বিস্ফোরক মজুদ করা ছিল। হঠাৎ করে দুপুরে বিকট শব্দে ওই ঘরে বিস্ফোরণ হয়। এতে ঘরের টিনের চালা উড়ে গিয়ে বাইরে পড়ে।

পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের সময় খোকনের স্ত্রী শিল্পি ছাগল নিয়ে মাঠে গি‌য়ে‌ছিলেন। খোকনও বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে, প্রচন্ড রোদ এবং গরমে বিস্ফোরণটি হতে পারে এবং ঘটনার পর ‌থেকেই খোকন পলাতক রয়েছেন।

এর আগে, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ভাটকান্দির মালতিনগর এলাকায় রেজাউল করিমের বাড়িতে পটকা তৈরির সময় বিস্ফোরণ হয়। এতে বাড়িটির টিনশেড ও তিনটি ঘর বিধ্বস্ত হয়। বিস্ফোরণে চার নারী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাসনিম বুশরা নামে এক স্কুল ছাত্রী মারা যায়। এরপর থেকে এলাকাবাসী পকটা কারখানা বন্ধে বিভিন্ন সময় মানববন্ধন করে আসছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ