রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

বেগমগঞ্জে নামাজ পড়ে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ফজরের নামাজ পড়ে ঘরে ফেরার পথে ছেলামত উল্যাহ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাশপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত ছেলামত উল্যাহ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের একলাশপুর গ্রামের জমাদার বাড়ির মৃত এছাক মিয়য়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছেলামত উল্যাহ ভোররাতে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে সকাল ৬টার দিকে তিনি দেখেন বাড়ির উঠানে ছিঁড়ে পড়ে আছে বৈদ্যুতিক তার। তখন তার হাতে থাকা লাঠি দিয়ে তার সরাতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ