রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ছিনতাই কারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানাধীন মিতালী ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- আমবাগ এলাকার আক্কাস মিয়ার ছেলে মো: একলাছ, নূর হোসেনের ছেলে অন্তর ও চান মিয়ার ছেলে মো: আবু সাইদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ী কে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে, মিতালী ক্লাব এলাকার একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে এবং সাথে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে অজ্ঞাত এক ছিনতাইকারী পালিয়ে যায়।

পরে কামরুলের চিৎকার শুনে এলাকাবাসী ছিনতাইকারীদের হাতেনাতে ধরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় কামরুলের স্ত্রী শিউলি সুলতানা বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু, একটি লোহার পাইপ ও একটি বাশে লাঠি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম।

সর্বশেষ পাওয়া সংবাদ