রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে অভিনব কায়দায় গাঁজা পাচার, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় অভিনব কায়দায় পাচার কালে অভিযান চালিয়ে ৯২.৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর’) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম. আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর’) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল-চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন-জয়পুরহাট জেলার দক্ষিণ রামভদ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে শামিম হোসেন (২৫) ও ঝিনাইদহ জেলার কাগমারি (কুমিল্লাপাড়া) গ্রামের আব্দুস ছালামের ছেলে শামিম হোসেন (২৬)

প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার এম. আবুল হাশেম সবুজ জানান, মালবাহী পিকআপে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার হচ্ছে, এমন সংবাদ পেয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল-চত্বর এলাকায় রাস্তার উপরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় মালবাহী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৯২.৫ কেজি গাঁজাসহ ২ কারবারিকে আটক করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ