সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

বগুড়ায় নকল স্বর্ণের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সোনালী রংয়ের একটি রাধা-কৃষ্ণের নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এসময় ২ জনকে গ্রেপ্তার করা করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে জেলার কাহালু উপজেলার পাইকড় মহিষামুড়া এলাকা থেকে মূর্তি উদ্ধার করে থানা পুলিশ।

গ্রেপ্তার দুই ব্যক্তি হলো- জেলার দুপচাঁচিয়া উপজেলার খাগড়া এলাকার ওসমান আলীর ছেলে আরাফাত হোসেন সবুজ (৩৩) ও একই উপজেলার ভান্ডুরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল (২৬)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার পাইকড় মহিষামুড়া এলাকায় দুই জন ব্যক্তি একটি স্বর্ণের মূর্তি বিক্রির উদ্দেশ্যে অবস্থান করেছে। এসময় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে একটি সোনালী রংয়ের রাখা-কৃষ্ণের ১২ ইঞ্চি নকল স্বর্ণের মূর্তি উদ্ধার করে পুলিশ।’

ওসি শাহীনুজ্জামান আরো বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কাহালু থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ