সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিখোঁজের চার দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন-উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের আবু তাহেরের ছেলে মো.হকসাব (৩৪) ও তার ভাই মো.এরশাদ (৩৬)। তারা পেশায় জেলে ছিল।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ও দুপুরের দিকে উপজেলার নিমতলী এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ গুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে টহল দেওয়ার সময় ভাসমান অবস্থায় হকসাবের মরদেহটি দেখতে পায়। পরে উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসে। গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। এতে নিহত হকসাব সহ ১৬ মাঝি মাল্লার সবাই নিখোঁজ ছিল। একই দিন দুপুরের স্থানীয়রা তার ভাই মো.এরশাদের মরদেহ উদ্ধার করে।

এদিকে গত রোববার সকালে স্থানীয় জেলেরা ১০ জনকে জীবিত উদ্ধার করে। এরআগে, অন্য একটি ট্রলার আরো দুই জনকে জীবিত উদ্ধার করে। রহিম মাঝির ট্রলারের এখনো দুইজন নিখোঁজ রয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা বলেন, বেরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে নিখোঁজের পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। আরেক ভাইয়ের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ