বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা
advertisement
সারাদেশ

সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। ১৬ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৪ টার দিকে শহীদ রফিক সেতুর দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

জানা যায়, স্থানীয়রা ধলেশ্বরী নদীতে পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি অজ্ঞাত একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন সিংগাইর সার্কেলের এ এসপি মো. আব্দুল্লাল আল ইমরান, থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মো. আজাদসহ পুলিশের উর্দ্ধতন অফিসারগণ।

ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, লাশটি অর্ধগলিত এবং উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ৩-৪ দিন আগে তাকে হত্যা করে ফেলে রেখেছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ