সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

ভালুকায় জঙ্গল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহ ব্যুরো :ময়মনসিংহের ভালুকায় ব্রিজের সামনে রাস্তার পাশের জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া মুন্সিবাড়ি ব্রিজের সামনে রাস্তার পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে লাশটি অটোচালকের। অটো ছিনিয়ে নিতেই খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পিবিআই টিম এলে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় শনাক্ত করা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ