সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

সিলেট নগরী থেকে ব্যবসায়ী নিখোজ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর সত্ত্বাধিকারী মো. মজিদ (৫০) নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর মিরাবাজার খাড়পাড়া, মিতালী-৭১ এর বাসিন্দা।

এ বিষয়ে মো. মজিদের স্ত্রী পান্না বেগম রোববার (১৫ সেপ্টেম্বর) সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন (জিডি নং- ১২৩০)।

মো. মজিদের স্ত্রী পান্না বেগম জানান, ব্যবসায়ী মো. মজিদ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মিরাবাজারস্থ বাসা থেকে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টস এর উদ্দেশ্যে বের হন। এসময় ক্লায়েন্টকে দেয়ার জন্য তার কাছে ৩ লক্ষ টাকা ছিল। তিনি রাতে বাসায় না ফিরলে তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভ্যাব্য সকল জায়গায় অনেক খোঁজাখোঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

তার শারীরিক গড়ন মোটা, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে আকাশী শার্ট ও ছাই কালারের গ্যাবাটিন প্যান্ট পরনে ছিল।

কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১২-৩০৩৭৩৪, ০১৬৩২-০৭১৭৭১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মো. মজিদের পরিবার।

সর্বশেষ পাওয়া সংবাদ