সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

গাছের গুড়ির সাথে ধাক্কা, সিএনজি আরোহী যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে রাস্তার পাশে থাকা গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে এক সিএনজি চালিত অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

নিহত খায়রুল মোস্তফা (২৭) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা ওমর ফারুকের ছেলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর ফ্যান কেয়ার প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন রাত ৮টার দিকে উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পাশের সড়কের পাশে নাসিরের স-মিলের মেইলের ফেলে রাখা গাছের গুঁড়ির সাথে সিএনজির চালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে সিএনজি আরোহী মোস্তফা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের ফ্যান কেয়ার প্রাইভেট হাসপাতালে রাত ১টার দিকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত কোন অভিযোগ করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ