সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

সিংগাইরে নিহত তুহিনের পরিবারের পাশে তারেক রহমান

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত রাজমিস্ত্রী মো. তুহিন আহমেদ (২৮) এর পরিবারের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা জানিয়েছে একটি প্রতিনিধি দল।

নিহত মো. তুহিন আহমেদ উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের শেখ বুদ্ধের মেয়ের জামাই ও কুমিল্লার বাঞ্চারামপুরের মো. সাইদুল ইসলামের ছেলে ও ৩ বছর বয়সী এক ছেলে সন্তানের জনক।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শহীদ রাজমিস্ত্রী তুহিন-এর মানিকগঞ্জের সিংগাইরে তার বাসায় যান প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য শাকিল আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম বিপ্লব, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম রিপন, সেচ্ছাসেবক দল-এর যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আলীম এবং শাহীনুর ইসলাম রনি ও মোঃ তাজবীর খান প্রমুখ।

উল্লেখ্য, তুহিন গত ১৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জে রাজমিস্ত্রির কাজ শেষে বাসায় ফেরার পথে চিটাগংরোড ডাচ বাংলা ব্যাংকের কাছে গিয়ে পেটে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্ত্রী রিয়া আক্তার (২৪) ও পরিবারকে জানানো হয় এ ঘটনা। তারা বলে গ্রামের বাসায় পাঠাতে। পরে অ্যাম্বুলেন্সে করে মানিকগঞ্জের সিংগাইরে পাঠিয়ে দেন তার সহকর্মীরা। বাড়িতে এনে অবস্থার অবনতি হলে ১৯ জুলাই তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

সর্বশেষ পাওয়া সংবাদ