সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

সিংগাইরে গণপিটুনিতে চোরের মৃত্যু

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে মোক্তার মিয়া (৫০) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার তালেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোক্তার মিয়া ওই এলাকার হযরত আলী ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল ইসলাম।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মোক্তার মিয়া উপজেলার তালেবপুর ইউনিয়নের উত্তর কাংশা গ্রামের মুসা ও মালেকের সেচের মোটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়। পরে তিনি স্থানীয় লোকজনের গণপিটুনিতে গুরুতর আহত হয়। এরপর এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ