সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় ১১টি স্বর্ণের বারসহ আটক ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা লক্ষীদাড়ি সীমান্ত থেকে ১১টি স্বর্ণের বারসহ জাকির হোসেন নামের একজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া জাকির হোসেন ভোমরা লক্ষীদাড়ি গ্রামের আরিজুল মোল্লার পুত্র।

সাতক্ষীরা ৩৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে স্বর্ণেরবারগুলো ভারতে পাচার হবে এমন প্রস্তুতির খবর পেয়ে বিজিবি সদস্যরা লক্ষীদাড়ি এলাকায় সন্দেহজনক ব্যাক্তিকে তল্লাশি করলে কোমরে গামছা দ্বারা পেঁচানো অবস্থায় কাছে রাখা১১টি স্বর্ণেরবারসহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ০১ কেজি ৪৮৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ষাট লক্ষ সত্তর হাজার টাকা।

এ বিষয়ে সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন লে: কর্নেল মো. আশরাফুল হক জানান, সাতক্ষীরা সদর থানায় মামলা প্রস্ততি চলছে এবং স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ায় জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ