সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

ঝিনাইদহে গণপিটুনিতে এক গরু চোর নিহত, আহত ২

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে গণপিটুনিতে রাশেদ শেখ (৩৭) নামে এক গরু চোর নিহত হয়েছে। রাশেদ ভালাইপুর গ্রামের মিঠু শেখের ছেলে। একই সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে নিহত রাশেদের ছোট ভাই রাজদুল শেখ ও চাচা বজলুর রহমান বটা। তারা এখন পুলিশ প্রহরায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভালাইপুর গ্রামের বিশ্বাস পাড়ায় রাজ্জাাকের বাড়িতে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় তারা। এসময় চোর শরিফুল ইসলাম পালিয়ে যায়। চোরের ছুরিকাঘাতে তৌহিদুল খা নামে এক ব্যক্তি জখম হয়। সে সময় বিক্ষুদ্ধ জনতা তিনজনকে আটক করে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে আসে। সেখানে উপস্থিত জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাশেদ শেখ মারা যায়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহীনীর একটি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

স্থানীয়রা বলছেন, হতাহত চোররা পারিবারিকভাবে দির্ঘদিন ধরে চুরির সাথে জড়িত। এর আগেও বটা চোরের পিতা আনসার শেখ ও তার ভাই হাকিম শেখকে গরু চোরের দায়ে পিটিয়ে আহত করে স্থানীয়রা। এছাড়া আটক বজলুর রহমান বটা দীর্ঘদিন যাবত মহেশপুর উপজেলার গরু চোর সিন্ডিকেটের প্রধান হিসাবে পরিচিত রয়েছে।

মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিন চোর গণ পিটুনির স্বীকার হয়। পিটুনিতে তিনজনের মধ্যে রাশেদ শেখ নামে একজন মারা গেছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ