সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা শিল্পাঞ্চলের নিরাপত্তায় রাজধানীসহ ৩ জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়টার্সের প্রতিবেদন - নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা ২০২৯ সালে মোদি সরকারের পতন হবে: অভিজিৎ দীপকে দীপাবলি উপলক্ষে আজ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা এইচএসসিতে পৌনে ১১ লাখ উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জানুয়ারিতে প্রথম ধাপে ১ হাজার ইউপিতে নির্বাচন: ইসি সচিব বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
advertisement
সারাদেশ

শ্রীপুরে চাঁদা না দেওয়ায় ইজারাদারকে মারধর, থানায় মামলা দায়ের

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় এক বাজার ইজারাদারকে মারধরের অভিযোগ উঠেছে। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার সিএন্ডবি বাজারের হাশেম মার্কেটে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ইজারাদার আজিজুল হককে মারপিট করা হয়। এ ঘটনায় স্থানীয় নাজমুল ইসলাম, অন্তর, আশিক, শান্তসহ ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন আজিজুল।

এদিকে মামলা করার পরও আসামিরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তা শঙ্কিত আজিজুল ও তার পরিবার। বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রীপুর পৌরসভা থেকে তিনি সিএন্ডবি বাজারের ইজারা নিয়েছেন চলতি বছরের পহেলা বৈশাখ থেকে ২০২৫ সালের পহেলা বৈশাখ পর্যন্ত। এতদিন তিনি শান্তিপূর্ণভাবে বাজারের টাকা আদায় করলেও গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর অভিযুক্তরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত সোমবার অভিযুক্তরা আজিজুল হক এবং তার ছেলে জুনাইদকে মারধর করেন। ওরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ