সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

বড়লেখায় পিকআপ উল্টে প্রাণ গেলো ব্যবসায়ীর

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ উল্টে মো. আব্দুল মানিক (৬৫) নামে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পিকআপের চালকও আহত হয়েছেন। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

নিহত মানিক উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা মৃত মন্তাজ আলীর ছেলে। বড়লেখা পৌরশহরে তাঁর চালের দোকান রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় বড়লেখা পৌরসভার গাজিটেকা এলাকা থেকে পিকআপে করে জ্বালানি কাঠ নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী মো. আব্দুল মানিক। এসময় ওই এলাকায় হঠাৎ পিকআপটি উল্টে পাশের জমিতে পড়ে যায়। এতে আহত হন মানিক। পরে স্থানীয়রা মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বুধবার রাত সাড়ে ১১টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কাঠ বোঝাই একটি পিকআপ উল্টে এক ব্যবসায়ী মারা গেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি স্পষ্ট জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ