বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী ২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী জমি লিখে না দেয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা; পরিচালন নগদ প্রবাহে বড় উন্নতি আরএকে সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ একমি ল্যাবরেটিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ
সারাদেশ

নোয়াখালীতে বন্যায় ১১ জনের মৃত্যু, পানিবন্দি ১৬ লাখ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত এলাকার লোকজন। তবে বাড়ি ফিরে বসতঘরের অবস্থা দেখে ভেঙ্গে পড়ছেন অনেকে। ঘরে পানি থাকায় অনেক আবার ফিরে যাচ্ছেন আশ্রয়কেন্দ্রে। অনেকে আবার পানির মধ্যেই কোনমতে নিজ ঘরে থাকার ব্যবস্থা করতে কাজে নেমে পড়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের বুধবারের তথ্য অনুযায়ী, নোয়াখালীতে ১৬ লাখ ৪ হাজার ৩শ মানুষ এখনো পানিবন্দি। ৯০১টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে ১ লাখ ৬৮ হাজার ৭শ ৮৮ জন। জেলায় ২২০টি ঘর পুরনো এবং ৫ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি ১২৪টি এবং বেসরকারি ১৬টি মেডিকেল টিম কাজ করছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা ১১ জন।

সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৪৫ লাখ টাকা, ১ হাজার ৭১৮ মেট্রিকটন চাল, এক হাজার প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার গোখাদ্য বিতরণ করা হয়েছে।

এদিকে চলমান বন্যা নিয়ে মঙ্গলবার অক্সফাম বাংলাদেশ প্রকাশিত জরুরি চাহিদা নিরূপণ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালী ও ফেনী জেলায়। দুই জেলার ৯০ শতাংশের বেশি মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে ৪৮ শতাংশ বাড়িঘর। এ ছাড়া দুই জেলার পয়োনিষ্কাশনের ব্যবস্থা ও সুপেয় পানির সুবিধা শতভাগ অচল হয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকদের জন্য ওয়েস্টার্ন ইউনিয়নের বাই সাইকেল অফার

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

২৩,৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

জনপ্রিয় ফুটবলার থেকে টিটন হয়ে উঠেন শীর্ষ সন্ত্রাসী

জমি লিখে না দেয়ায় দাদিকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতি গ্রেফতার

দুই মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

৯ মাসে ওয়ালটনের মুনাফা ৬৪২.৯৪ কোটি টাকা; পরিচালন নগদ প্রবাহে বড় উন্নতি

আরএকে সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ

একমি ল্যাবরেটিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ