সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
সারাদেশ

নোয়াখালীতে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত আবুল কালাম (৭০) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের মন্তাজুল করিমের ছেলে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এর আগে, একই দিন সকাল সোয়া ৯টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের নতুন সুখচর গ্রামের আজিম নগরে এই ঘটনা ঘটে।

নিহতের নাতি আব্দুর রহিম বলেন, সকালে আমার দাদা বাড়ির পাশে খেতে কাজ করছিল। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজিম নগর পৌঁছালে আমাদের বাড়ির পাশের কমলা,মনবি, ফাহিম, রহমান আমার দাদার গতি রোধ করে। একপর্যায়ে তারা দাদাকে মারধর করে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রহিম অভিযোগ করে আরও বলেন, কয়েক বছর আগে আমার কাকা বেলাল বাড়ির পাশের কমলা বেগমকে বিয়ে করে। পরবর্তীতে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এই নিয়ে দাদার সাথে তাদের বিরোধ দেখা দেয়। পূর্ব শক্রতার জের দাদাকে একা পেয়ে তারা হত্যা করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ