সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন অতিরিক্ত আইজি-ডিআইজিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা
advertisement
সারাদেশ

৬২ বছর পর পোস্ট কোড বিড়ম্বনা থেকে মুক্তি পেল ধল্লাবাসী

সাইফুল ইসলাম তানভীর, মানিকগঞ্জ প্রতিনিধি: পোস্ট অফিস থাকলেও নিজস্ব কোন পোস্ট কোড ছিল না মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পোস্ট অফিসের। অবশেষে ৬২ বছরের বিড়ম্বনার অবসান ঘটে প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ এ সংবাদ প্রকাশের পর। ইতিমধ্যে পোস্ট কোড ১৮২২ এ সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শরীফ লতিফ।

জানা যায়, ১৯৬২ সালে ধল্লা ইউনিয়নের পোস্ট অফিসের যাত্রা শুরু। প্রতিষ্ঠার ৬১ বছর পরও নিজস্ব পরিচয়ধারী কোনো পোস্ট কোড ছিল না। এতে এ ইউনিয়নের বাসিন্দারা সকল প্রকার অনলাইন কার্যক্রমে হয়ে যেতো ঢাকা জেলার সাভার উপজেলা অথবা সিংগাইর সদর এমনকি পাশের জয়মন্টপ ইউনিয়নের বাসিন্দা। পোস্ট অফিসটি সাভারের ভায়া হিসেবে ১৩৪০ কোডে ব্যবহার হয়ে আসছিল। অনলাইনে এই কোড ব্যবহার করলে স্বয়ংক্রিয়ভাবেই জেলাসহ সব ঠিকানাই পরিবর্তন হয়ে যেতো। বাধ্য হয়ে লোকজন অনলাইনের কাজে পার্শ্ববর্তী জয়মন্টপ ইউনিয়নের ১৮২২ পোস্ট কোডটি ব্যবহার করত। এতে স্থায়ী ঠিকানা হয়ে যেতো জয়মন্টপ ইউনিয়নের নামে। আবার ১৮২০ ব্যবহার করলে লোকজন হয়ে যেতো সিংগাইর সদরের বাসিন্দা। এছাড়া শিক্ষাক্ষেত্রে ভর্তি, চাকরি, পাসপোর্ট করাসহ যে কোন কার্যক্রমে এই ইউনিয়নের বাসিন্দারা চরম বিপাকে পড়ত। অফলাইন থেকে অনলাইনে গেলেই স্থায়ী ঠিকানা পরিবর্তন হয়ে যেত। ঠিকানা জটিলতায় দেশ-বিদেশে দুর্ঘটনাকবলিত ব্যক্তির দেশে স্থায়ী ঠিকানা খোঁজে পেতেও অসুবিধায় হতো। এমতাবস্থায় ২০২৩ সালের ৯ আগস্ট দেশ রূপান্তর পত্রিকায় ” পোস্ট কোড না থাকায় ধল্লাবাসীর বিড়ম্বনা” শিরোনামে নিউজ প্রকাশিত হয়।এরপরই পোস্ট অফিসের ঢাকা বিভাগীয় উধ্বর্তন কর্তৃপক্ষ বিষয়টি তদন্তপূর্বক ধল্লার নিজস্ব কোড প্রদানের পদক্ষেপ গ্রহণ করেন।

সর্বশেষ গত ৪ আগষ্ট ঢাকা বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শরীফ লতিফ স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে ধল্লা পোস্ট অফিসটি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ পোস্ট অফিসের সাথে সংযুক্ত করেছেন। দেশের সার্বিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে যদিও পত্রটি পেতে বিলম্ব হয়েছে। এখন থেকে ধল্লা নিজস্ব পোস্ট কোড ১৮২২ ব্যবহৃত হবে।

image

ঢাকা বিভাগীয় পোস্ট মাস্টার সুপার মোঃ আব্দুর রহিম মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, খুব শিগগিরই পোস্ট কোড পরিবর্তনে অনলাইন ডাটাবেজ আপডেট হলেই ধল্লার নিজস্ব পোস্ট কোড অনলাইনে শো করবে। তিনি আরো জানান অনলাইন কার্যক্রম প্রক্রিয়াধীন।

পোস্ট কোড বিড়ম্বনা লাগবে ধল্লা ইউনিয়নের বাসিন্দা মোঃ মিজানুর রহমান, মোঃ মোশারফ হোসেন, আ: হান্নান, মহিদুর রহমান, আবু রায়হান মিয়া, জাহাঙ্গীর আলম ও শাহিনুর ইসলামসহ অনেকেই দৈনিক দেশ রূপান্তরকে ধন্যবাদ জানিয়ে বলেন, পোস্ট কোড বিড়ম্বনা নিয়ে ইতিপূর্বে কোন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা বা কোন ব্যক্তি উদ্যোগ গ্রহণ করেনি। অবশেষে দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর এই বিড়ম্বনা থেকে আমরা রেহাই পেলাম।

image

সর্বশেষ পাওয়া সংবাদ