বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী ভর্তুকির চাপ ও আমদানি ব্যয় সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
advertisement
সারাদেশ

ফেনীতে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮

নিজস্ব প্রতিবেদক : ফেনিতে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৭ জন পুরুষ, ৭ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ২০ জনের পরিচয় মিলেছে। বাকি ৮ জনের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। তবে একাধিক ব্যক্তির দাবি, এখনো তাদের স্বজন নিখোঁজ রয়েছেন।

পুলিশের গোয়েন্দা শাখার বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় মৃত ওই ২৮ জনের মধ্যে ফেনী সদর উপজেলায় অজ্ঞাত তিনজন, সোনাগাজী চারজন এবং ছাগলনাইয়া উপজেলায় অজ্ঞাত একজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৭ জন, দাগনভূঞায় ৩ জন, ফুলগাজীতে ৭ জন, সোনাগাজীতে ৬ জন, ছাগলনাইয়ায় ৩ জন এবং পরশুরামের ২ জন রয়েছেন।

উল্লেখ্য অতি বৃষ্টি ও ভারত হতে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে জুলাই-আগস্ট মাসে তিনবার বন্যা হয়েছে। সর্বশেষ গত ১৯ আগস্ট আকস্মিক বন্যায় পরশুরাম, ফুলগাজীতে স্মরণকালের ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ প্লাবন দ্রুত সমগ্র জেলায় ছড়িয়ে পড়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ