সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূল পর্যায়ে যাচ্ছে দুদকের নজর - এবার ইউনিয়ন পর্যায়েও 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' গঠনের উদ্যোগ দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত? ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ 'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ
advertisement
সারাদেশ

সাতক্ষীরায় সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদক জব্দ, গ্রেপ্তার ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় এলএসডিসহ মাদক জব্দ করেছে বিজিবি। রোববার ভোররাতে চালানো এ অভিযানে আটক করা হয় মোহাম্মদ গাজী নামের এক ব্যক্তিকে।

তিনি সদর উপজেলার ভারুখালী গ্রামের নাসিম গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদরের ভোমরা সীমান্তের ঘোষপাড়া এলাকায় একদল চোরাকারবারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় অন্যরা পালিয়ে গেলেও বিজিবি’র হাতে আটক হন মোহাম্মদ গাজী। আটককৃত মোহাম্মদ গাজীর কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল এলএসডি,২ কেজি হেরোইন,৩শ’ ৩৭ বোতল ফেন্সিডিল। যার বাজার মুল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা করে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান অধিনায়ক।

সর্বশেষ পাওয়া সংবাদ