বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
সারাদেশ

গাজীপু‌রে চাঁদা দি‌তে অস্বীকার করায় ব্যবসায়ী‌দের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রে চাঁদা দি‌তে অস্বীকার করায় ব্যবসায়ী‌দের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন করে‌ছে স্থানীয়রা। সকা‌লে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে গাজীপু‌রের মৌচাক বাস স্টেশন এলাকায় এ মানববন্ধন করা হয়।

মৌচাক বাজার ব্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি মাসুদ পার‌ভেজ জানান, গত ক‌য়েক‌দিন যাবৎ ক‌তিপয় সন্ত্রাসী লোক ‌মৌচাক বাজা‌র ব্যবসায়ী‌দের কা‌ছে চাঁদা দাবী ক‌রে আস‌ছিল। ব্যবসায়ীরা চাঁদা দি‌তে অস্বীকার কর‌লে ৩০ আগষ্ট বি‌কে‌লে ১৫/২০ জ‌নের একদল সন্ত্রাসী ব্যবসায়ী‌দের হামলা চালায়। এতে দুইজন ছু‌ড়িকাঘাতসহ অন্তত ৭জন ব্যবসায়ী আহত হয়। আহতদের ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ও স্থানী‌য় হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থল ক‌য়েকজন শিক্ষার্থীরা উপ‌স্থিত হ‌য়ে বাধা দি‌লে তা‌দের উপরও হামলা ক‌রে চাঁদা দাবীকারীরা।

এ বিষ‌য়ে কা‌লিয়া‌কৈর থানায় মৌচাক বাজার ব্যবসায়ী স‌মি‌তিরপক্ষ থে‌কে এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ে‌র করা হ‌য়ে‌ছে। চাঁদা দাবী কারী ও হামলাকারী‌দের দ্রুত গ্রেফতারসহ বিচারদাবী‌তে ব্যবসায়ী‌, শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন ক‌রে‌ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ