বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণ - অভিযুক্ত আসামিদের বাড়িতে দিনে ভাংচুর, রাতে আগুন পাসপোর্ট হারালে বা নষ্ট হলে নতুন নিয়ম - দ্বিতীয়বার থেকে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা জেএমআই সিরিঞ্জসের শেয়ার অফিসের ঠিকানা পরিবর্তন নভেম্বরে প্রকাশ পেতে পারে এইচএসসির ফলাফল জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা শিবপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচে সম্প্রীতি ও আনন্দের বন্ধন পুনরুজ্জীবিত হবে: মঈন খান মাদ্রাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক - বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী
advertisement
সারাদেশ

বেনাপোলে গৃহবধুর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রাজিয়া সুলতানা রানী (৩২) নামের এক গৃহবধুর মৃত্যু নিয়ে ধ্রুমজাল সৃষ্টি হয়েছে। রানী আত্মহত্যা করেছে বললেও অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্বজনসহ প্রতিবেশীরা।

নিহত রানী বাহাদুরপুর ইউনিয়নের সাবেক মেম্বার লুৎফর রহমানের (বর্তমান দুর্গাপুর গ্রামের বাসিন্দা) বড় কন্যা ও বেনাপোল কলেজ রোডের ব্যবসায়ী গোলাম মোর্তাজা সোহাগের স্ত্রী। বর্তমান সোহাগ পলাতক রয়েছে।

দুই সন্তানের জননী রানি দাম্পত্য জীবনে মনমালিন্যের জেরে শুক্রবার (৩০ আগস্ট) রাত ২টার দিকে বেনাপোল গ্রামে তার স্বামীগৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার এস আই পবিত্র গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক ভাবে নিহতের চাচা থানায় খবর দেওয়ার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বাড়িটি তালাবদ্ধ থাকায় সুরাতহাল রিপোর্ট করা যাইনী। রাতেই মরাদেহ যশোর কোতয়ালী থানাধীন ক্লিনিকে নেওয়ায় কোতয়ালী থানা পুলিশ লাশের সুরাতহাল রিপোর্ট ও পোস্টমর্টেম সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় বেনাপোল পোর্টথানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ হতে থানায় কোন লিখত অভিযোগ করেনি বলে তিনি জানান।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার রানী তার ছোট বোনের বিবাহের কারনে স্বামী সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলো। রাত ১২টার পর বাবার বাড়ি হতে শশুর বাড়িতে যায় রানী ও তার স্বামী সন্তানেরা। স্বামী বাড়িতে ফিরে সোহাগের সাথে বিবাদে জড়ায় রানী। এক পর্যায়ে দোতালার একটি ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য যশোরের ক্লিনিকে ভর্তি করেন সোহাগ।

ভোর সকালে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে কাউকে পায়নি। গোপন তথ্য মতে জানা যায়, তার স্বামী সোহাগ কয়েক বছর যাবৎ বেকার, এজন্য সংসারে বিভিন্ন কারনে রানির সাথে ঝামেলা চলছিলো। রানি আত্মহত্যা করার মত মেয়ে না তার স্বামী সোহাগ তাকে হত্যা করেছে বলে অনেকে বলাবলি করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ