সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী
advertisement
সারাদেশ

গাজীপুরে বিএনপি সমর্থিত দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৪/৫ জন আহত হয়। শুক্রবার দিবাগত রাতে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি’র সদর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগরীর সদর থানার ২৮ নং ওয়ার্ডের সাহা পাড়া এলাকার সৌরভ গ্রুপের সঙ্গে একই ওয়ার্ডের বরুদা এলাকার হিমেল-সাগর গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে জেলা শহরের উত্তর ছায়াবিথীর হাক্কানী এলাকায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় প্রতিপক্ষের যুবকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সৌরভ গ্রুপের ফাহিমকে এলোপাতাড়ি কোপায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ফাহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সংঘর্ষে আরো ৪/৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

জিএমপি’র সদর থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ