সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা এসিআইয়ের পর্ষদ সভা ১২ নভেম্বর
advertisement
সারাদেশ

শাজাহানপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার দুমড়ে মুছে গিয়ে প্রাইভেটকার চালক মিনহাজ উদ্দিন (৩২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার সকালে বগুড়া-নাটোর মহাসড়কের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি নিজেই প্রাইভেট কারের মালিক। রাজশাহী থেকে নিজেই চালিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিলেন।

উদ্ধারকাজে অংশ নেওয়া শাজাহানপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আব্দুর রহমান বলেন, ‘ট্রাক ও প্রাইভেট কারের মধ্যে বাজেভাবে সংঘর্ষ হয়েছে। তাতে কারটি দুমড়ে-মুচড়ে গিয়েছিল। প্রাইভেট কারটি কেটে আমরা চালকের লাশ বের করে আনি।’

বগুড়া নন্দীগ্রাম কুন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্বাস আলী বলেন, ‘প্রাইভেট কারের মালিক মিনহাজ নিজেই গাড়ি চালাচ্ছিলেন। রাজশাহী থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার সময় টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই মিনহাজ নিহত হন। এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ