বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত
advertisement
সারাদেশ

শাহজাদপুরে শুটার গানসহ ডাকাত দলের সদস্য আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে দেশীয় ওয়ান শুটার গানসহ এক ডাকাত দলের সদস্যকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। বুধবার (১০ জুলাই’) ভোর রাতে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত ডাকাত দলের সদস্য মো. মামুন প্রামানিক (২৮) উল্লাপাড়া থানার লাহিড়ি মোহনপুরের মো.পর্বত প্রামাণিকের সন্তান। তার বিরুদ্ধে শাহজাদপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুজ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানা পুলিশ বুধবার ভোর রাতে শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর উত্তর পাড়ার মো. বাবুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মো. মামুন প্রামাণিককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার শয়নকক্ষের বিছানা থেকে একটি সচল ওয়ান শুটার গান বের করে দেয়।

পরে তাকে অস্ত্রসহ ধরে এনে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।’

তার বিরুদ্ধে শাহজাদপুরসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক, অস্ত্রসহ বহু মামলা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ