বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

অতিবৃষ্টিতে প্লাবিত কক্সবাজার, জলাবদ্ধতায় বেড়েছে জনদুর্ভোগ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। কক্সবাজারে ২৪ ঘন্টার ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়। সকাল পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকায় কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের অধিকাংশ এলাকায় পানি উঠে।

এছাড়াও জেলার ৯ উপজেলায় বেশীরভাগ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সকাল ৮ টা থেকে বৃষ্টিপাত কমে গেলে কিছু কিছু এলাকা থেকে পানি নেমে গেলেও রয়ে গেছে জনদূভোর্গ।

এলাকাবাসী জানান, কক্সবাজার পৌর এলাকায় অনুন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি সরাসরি নামতে না পেরে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমনকি শহরের বেশীর ভাগ বাড়িতে পানি প্রবেশ করায় নষ্ট হয়ে গেছে আসবাবপত্র সহ ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র।

এদিকে এইচ এস সি পরিক্ষাথীদের হলে যেতে বিড়ম্বনার শিকার হতে হয়েছে বলেও জানান অভিভাবকরা। কক্সবাজার পৌর এলাকা ছাড়াও জেলার রামু উপজেলা, ঈদগাও, চকরিয়া, পেকুয়া উখিয়া এবং টেকনাফের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে।।কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী জানান, পাহাড় কাটার কারণে নালা ভরাট এবং কিছু অসাধু ব্যাক্তি নালা দখল করে স্থাপনা নির্মাণ করায় বৃষ্টির পানির স্বাভাবিক গতি বাঁধাগ্রস্ত হচ্ছে। এসব বিষয়ে নিয়মিত অভিযান চলছে বলেও জানান তিনি।

অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশংকা থেকে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের চূড়া এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ করেন জেলা প্রশাসক। প্রশাসনের এমন বার্তা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

সর্বশেষ পাওয়া সংবাদ