বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

কোনাবাড়িতে অপহরণের ৪ দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে অপহরণের চারদিন পরে বাড়ির পাশের কলা বাগান থেকে সাড়ে ৬ বছরের তামিম নামের এক শিশুর লাশ উদ্ধার করছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দুপুরে নগরীর আমবাগ এ ঘটনায় ঘটে।

রবিবার (৭ জুলাই) বিকালে নিখোঁজ এর পরে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি নিখোঁজ ডাইরি করেন।

নিহত তামিম ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মাটিজাপুর গ্রামের নাজমুল এর ছেলে। নিহতের বাবা রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় থেকে আমবাগ এলাকায় ব্যবসা করেন।

নিহত স্বজনরা জানান, নিখোঁজের একদিন পর অপরিচিত একটি নাম্বার থেকে ফোনে তামিমকে জীবিত ফেরত চাইলে ১০ লাখ টাকা নিয়ে আমাদের দেওয়া ঠিকানায় চলে আয়। পরে নিহতের বাবা অপহরণকারীর মুক্তিপনের দশ লাখ টাকা সাথে নিয়ে তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যান। কিন্তু পরে অপহরণকারীর মোবাইল বন্ধ পাওয়া যায়।

image-38

আজ দুপুরে বাড়ির পাশে কলা বাগানে অর্ধ গলিত তামিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ মানে তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন।

সর্বশেষ পাওয়া সংবাদ