বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উপজেলায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পরনে ছিল গেঞ্জি ও চেক টাউজার ও মুখে কাঁচাপাকা দাড়ি আছে। পুলিশ বলছে, নিহতের মাথায় আঘাত পেয়ে নাক ও কান দিয়ে রক্ত বের হয়েছে। সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, এই ব্যক্তি পাগল। মাথায় সমস্যা রয়েছে। কয়েকদিন আগে বাজারে ঘুরতে দেখেছেন তারা। তবে এলাকাবাসী ওই ব্যক্তির পরিচয় জানেন না।

কুন্দারহাট হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ