বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

বেনাপোলে ১৮টি সোনার বারসহ যুবক আটক

মনির হোসেন, বেনাপোল বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের অভিযোগে ১৮ টি সোনার বারসহ লিমন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহার করা একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে পুটখালির বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে বিজিবি। আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

এর আগে একই দিন সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে এক কোটি ৮ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা মূল্যের এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক সোনা পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সোনার একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণ পাচারকারী লিমন মোটর সাইকেল চালিয়ে বিজিবির টহল দলের কাছাকাছি আসলে তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো ট্রেজারিতে জমা দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ