বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

বগুড়ায় বিদ্যুৎস্পৃর্শে যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় টিনের ছাউনি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাবির খন্দকার নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ডিমশহর মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, দুপচাঁচিয়া পৌর এলাকার ডিমশহর মৌলভীপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে কবির।

এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, কাবির নিজ বাড়িতে টিনের ছাউনি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে তিনি একটি কাঁচা বাঁশ টিনের ছাউনি দিতে গেলে তার বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে অসাবধানতাবসত বাঁশটি লাগলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়।

তিনি আরো জানান, এ ঘটনার পরে স্থানীয়রা দ্রুত তাকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি ইউটি মামলা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ