সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
সারাদেশ

বেনাপোল সীমান্তে থেকে ৯টি সোনার বারসহ আটক ১

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে দিয়ে ভারতের পাচারের সময় ৯টি সোনারবারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে সীমান্তের দৌলতপুর এলাকা থেকে সোনারবারসহ তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়ানের দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে এক পাচারকারী সোনারবার ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে উপ-অধিনায়কের নেতৃত্বে দৌলতপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল আজ সকাল সাড়ে ৭টার দিকে ধগলীর মাঠ নামক স্থানে কৌশলে অবস্থান নেয়। এ সময় সীমান্ত অভিমুখে এক জন ব্যক্তিকে আসতে দেখে তাহাকে জিজ্ঞাসা করে। পরে তার হাতে থাকা লাল রং এর একটি ব্যাগ তল্লাশি করে এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করে। যার বাজার মূল্য এক কোটি ৮ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা।

খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খুরশীদ আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনার বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ