বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে বিশালাকৃতির বাঘাইড়ের মূল্য ৪ লাখ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রানীগঞ্জের কুশিয়ারা নদী থেকে রবিবারে ধরা পড়ে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। এর ওজন ছিল প্রায় ১১০ কেজি। মাছটির দাম হাঁকা হয় ৪ লাখ টাকা। যদিও পরে মাছটি কেটে টুকরো টুকরো করে কেজি হিসেবে বিক্রি করেন বিক্রেতারা।

জানা গেছে, দুপুরের দিকে মৌলভীবাজার সদরের জেলা দায়রা জজ আদালতের সামনে এই বাঘ মাছটির দেখা মেলে।
বিশালাকৃতির বাঘ মাছ নিয়ে বসেন ছয়জন মাছ ব্যবসায়ী। উমেদ মিয়া নামের একজন মাছ ব্যবসায়ী মাছটিকে কেটে কেজি হিসেবে বিক্রি শুরু করেন। তিনি জানান, তারা ছয়জন মিলে রানীগঞ্জের কুশিয়ারা নদী হতে এক শিকারির কাছ থেকে মাছটি কেনেন তারা।

image-32

পানিতে ডুব দিয়ে ওই শিকারি মাছটি ধরেন বলে জানান উমেদ মিয়া। পরে তারা শিকারীর থেকে ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে আনেন। যদিও এ মাছটির দাম চাওয়া হয়েছিল ৪ লাখ টাকা। বিশাল এ মাছটিকে কেটে কেজি হিসেবে বিক্রি করছেন উমেদ মিয়া ও তার বাকি শরিকেরা।

তারা প্রতি কেজি বাঘাইড় মাছ বিক্রি করছেন ১২”শ” থেকে দেড় হাজার টাকা করে। তবে এরই মধ্যে বিক্রি হয়ে যায় প্রায় ৯০ কেজি মাছ। ওই সময় পর্যন্ত আরও প্রায় ১০-১২ কেজির মতো মাছ বিক্রির বাকি ছিল। কিন্তু তাদের ভাষ্যমতে বাকি গুলো ও বিক্রির জন্য খুব বেশি সময় লাগবে বলে জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ