বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
advertisement
সারাদেশ

কুলাউড়ায় নিখোঁজের একদিন পর মিললো লাশ

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা সোহাগ মিয়া (৭০) নিখোঁজের একদিন পর তার লাশ পাওয়া গেছে। তিনি রোববার (৭ জুলাই) সকালে নিখোঁজ হন। পরদিন সোমবার সকালে বাড়ির পাশে জমির পানিতে তার লাশ দেখতে পান স্বজনরা।

এদিকে সোহাগ মিয়ার মৃতদেহ উদ্ধার করার সময় উনার ভাতিজি জামাই সুলতান মিয়া (৫০) বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাকে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মুক্তাদির মনু জানান, রোববার সকাল থেকে বৃদ্ধ সোহাগ মিয়া নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর সোমবার বাড়ির পাশে তার মৃত দেহ পাওয়া গেছে। বিদ্যুৎতের খুঁটির টানা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ