সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
সারাদেশ

কালিয়াকৈর কারখানায় নিরাপত্তা কর্মীদের হাত-পা বেধে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে একটি কারখানায় নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত বাধা বেধে নগদ টাকা বিপুল পরিমান মালামাল লুট করেছে একটি ডাকাত দল। গত রোববার রাতে কালিয়াকৈর উপজেলার হরতকিতলা এলাকার গ্লোব কেবলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার নির্বাহী পরিচালক জাকির হোসেন জানান, গত রাত সাড়ে নয়টার দিকে ৪০/৫০ জনের একদল ডাকাত কারখানায় প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে কারখানার নিরাপত্তা কর্মীদের হাত-বা বেধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। পরে তাদের কাছ থেকে পরে বিভিন্ন কক্ষের তালা ভেঙ্গে নগদ টাকা ও বিপুল পরিচারনা মালামাল নিয়ে একটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়।

লুটকৃত মালামালের আনুমানিক মুল্য ২৫ লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। নিরাপত্তার কর্মীরা বাধা দিতে গেলে একজনকে ছুড়িকাঘাত করে ডাকাত দলের সদস্যরা। তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহন করা হবে বলে জানিয়েছেন, সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ