সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
সারাদেশ

কোটা বাতিলের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি: ‘কোটা বৈষম্য নিপাত যাক, চাকুরিতে মেধাবীরা সুযোগ পাক’ এ প্রতিপাদ্যে এবং ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে নোয়াখালীতে কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) নোয়াখালী প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী। এসময় তারা বিভিন্ন প্রতিবাদ সম্বলিত পেস্টুন ও কোটা বিরোধী স্লোগান দিতে থাকে।

মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

আন্দোলনকারীরা জানান, প্রতিবন্ধী, অনগ্রসর জাতিসত্তাসহ বঞ্চিত শ্রেণির জন্য যৌক্তিক কোটা নিশ্চিত করা এবং বৈষম্যমূলক মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হোক। তাদের দাবি মেনে না নিলে সারাদেশের ন্যায় আজ থেকে নোয়াখালীতে তাদের আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ