বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

গাজীপুরে মাটি খুঁড়তে গিয়ে বেড়িয়ে এলো পরিত্যক্ত গ্রেনেড

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বের হয়েছে বেশ কয়েকটি গ্রেনেড। সোমবার (৮ জুলাই) সাড়ে ৯ টার দিকে। পরে ৯৯৯ নাইনে ফোন দিলে ঘটনাস্থলে আসেন পুলিশ।

জানা যায়, সম্প্রতি সাড়ে ৩ কাঠা বাউন্ডারি করা জমিতে ৬ তলা বাড়ি করার জন্য কাজ শুরু করেন জমির মালিক আবুল কাশেম। আজ সকালে কয়েকজন শ্রমিক মাটি খুঁড়া শুরু করেন। একপর্যায়ে ৩-৪ হাত মাটি গর্ত করার পর একটি মাটির কলসি বেড়িয়ে আসে। কোদালের আঘাতে কলসি ফেটে গেলে ভেতর হতে গ্রেনেড বের হয়ে আসে। পরে তারা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে স্থানীয়দের ও বাড়ির মালিককে জানান। পরে বাড়ির মালিক পুলিশকে খবর দেন।

বাড়ির মালিক আবুল কাশেম বলেন, শ্রমিকরা সাড়ে ৯ টার দিকে বিষয়টি জানায়। পরে প্রথমেই ৯৯৯ ফোন দেই। পরে নিজে গাজীপুর সদর থানায় গিয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আপাতত গেটে তালা দেওয়া আছে অনেক লোক আসছে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না৷

সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাফিউলল করিম জানান, গ্রেনেড সদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। এগুলো পরীক্ষা করে নিরাপত্তার স্বার্থে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে এবং জায়গাটির গেটে তালা দেওয়া হয়েছে। পাওয়া যাওয়া বস্তুগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় বোম্ব ডিসপোসেবল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পাওয়া বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ