বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

প্রেমে বিচ্ছেদ, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল যুবকের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে হাসেম আল ওসামা (২০) নামে এক যুবকের টানা চার বছর এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। আর সেই প্রেমিকা তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের ইতি টেনে অন্যত্র বিয়ে করায় ‘রাগে ও ক্ষোভে’ নিজের মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করেছেন ওসামা।’

সোমবার (৮ জুলাই’) বেলা সাড়ে ১১টায় উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হাসেম আল ওসামা ওই গ্রামের মো: শাহাজান আলীর ছেলে। তিনি সলঙ্গা ফাজিল ডিগ্রি মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

হাসেম আল ওসামা বলেন, কুড়িগ্রাম জেলার রৌমারি সদরের এক মেয়ের সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমার সব কিছু মেনে নিয়ে সে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। আমাকে ছাড়া জীবনে অন্য কাউকে বিয়ে করবে বলে শপথও করেছিল। কিন্তু কয়েকদিন আগে আমি বেকার সেই অজুহাত দেখিয়ে প্রেমের সম্পর্কের বিচ্ছেদ ঘটায়। বিষয়টি আমি মেনে নিতে পারিনি। ভাবছিলাম আত্মহত্যা করব।’

পরিবারের কথা ভেবে এবং বন্ধুদের পরামর্শে প্রেমের ব্যর্থতার শোক কাটাতে শতাধিক মানুষকে সাক্ষী রেখে মাথা ন্যাড়া করে সোনা-রূপা, গোলাপ ফুলের পাঁপড়ি ও ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন তিনি।

ওসামা বলেন, আমি ২০ লিটার দুধ দিয়ে গ্রামবাসীর সামনে গোসল করি। শপথও করেছি যে জীবনে আর কোনোদিন প্রেম করব না। বিয়েও করব না কোনোদিন।

শ্রীকৃঞ্চপুর গ্রামের ফিরোজ হোসেন জানান, হাসেম আল ওসামা একটি মেয়ের সাথে প্রেম করেন। পরে সেই প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি দীর্ঘ দিনের চুল, দাঁড়ি কেটে ও দুধ দিয়ে গোসল করেন।

তাড়াশ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলেটির সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এতে মনক্ষুণ্ন হয় হাসেম। রাগে-ক্ষোভে হাসেম নিজ মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করে। এ সময় তার পাশে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উপস্থিত ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ