সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
সারাদেশ

বেনাপোল পৌরসভায় সিইও হিসেবে যোগ দিলেন এসিল্যান্ড নুসরাত ইয়াসমিন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌরসভায় সিইও হিসেবে যোগ দিলেন নুসরাত ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি), শার্শা, উপজেলা যশোর। নিজ কর্মস্থলের পাশপাশি এটি তার অতিরিক্ত দায়িত্ব হিসেবে গণ্য হবে বলে জনপ্রশাসন মন্ত্রালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৮ জুলাই) সকালে নতুন কর্মস্থল বেনাপোল পৌরসভায় এসে পৌছলে তাকে স্বাগত জানান পৌর সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি মেয়র মো.নাসির উদ্দিনের সাথে দেখা করতে তার অফিসে গেলে সেখানে তাকে মেয়র স্বাগত এবং ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর-জুলেখা খাতুন(১,২,৩ নং ওয়ার্ড)। মীম খাতুন (৪,৫,৬ নং ওয়ার্ড)। কামরুন্নাহার আন্না(৭,৮,৯ নং ওয়ার্ড)। কাউন্সিলর-মোঃ সুলতান আহম্মেদ বাবু(১নং ওয়ার্ড)। শরিফুল ইসলাম শরীফ(২নং ওয়ার্ড)। মোঃ মিজানুর রহমান (৩নং ওয়ার্ড)। মোঃ শাহীন (৪নং ওয়ার্ড)। আজিম উদ্দিন গাজী (৫ নং ওয়ার্ড)। মোঃ আসাদুর রহমান আসাদ (৬নং ওয়ার্ড)। নুপুর হাজী (৭নং ওয়ার্ড) হাসানুর রহমান তাজিন (৮ নং ওয়ার্ড)। মোঃ কামাল হোসেন (৯নং ওয়ার্ড)।

উষ্ণ সংবর্ধনা শেষে নতুন সিইও শাখা প্রধানদের সাথে এক বৈঠকে মিলিত হন। এসময় তারা পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা করেন। পৌরবাসীর সার্বিক কল্যাণে, জনদুর্ভোগ হ্রাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় মেয়র মো.নাসির উদ্দিন বলেন, আমাদের নতুন সিইও একজন অভিজ্ঞ মানুষ। তিনি আমাদের সাথে থাকায় টিমওয়ার্ক আরও গতিশীল হবে বলে আমি বিশ্বাস করি।

পক্ষান্তরে সিইও বলেন, নতুন দায়িত্বে সবাইকে নিয়ে পৌরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে সক্ষম হবো।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ