বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

গাজীপুরে ৮ম দিনেও চলছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ৮ম দিনের মতো পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে BREB-PBS পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহ, অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরনের দাবিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।

সোমবার (৮ ‍জুলাই) সমিতির প্রধান কার্যালয়ে ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারী এ কর্মবিরতিতে যোগ দেন। তারা ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ওয়ারলেস গেটে অবস্থিত গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন। এতে সমিতির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন।

দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকলেও জরুরি গ্রাহক সেবা ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানান তারা। ৮ম দিনের কর্মবিরতিতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গণস্বাক্ষর কমসূচি পালন করেন।

image-30

সর্বশেষ পাওয়া সংবাদ