সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস ও মিনি ট্রাকের সংঘর্ষে আলফাজ (৪০) নামের এক চালক গুরুত্বর আহত হয়েছে।

রোববার (৭ জুলাই’) সোয়া ১টার দিকে কালিয়াহরিপুর ইউনিয়নের বারাকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। অপরদিকে কড্ডার দিকে ভুট্রা বহনকারী একটি মিনি ট্রাক ঘটনাস্থলে পৌছলে দ্রুতগামী বাসটি ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ট্রাকের বডি মালামালসহ সামনের অংশ ধুমরে মুচরে যায়। এতে চালক গুরুত্বর ভাবে আহত হয়।

স্থানীয়রা চালক আলফাজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ