বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে কুলাউড়া থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আবুল কালাম ফজলু (২৭) এবং আশিদ আলী (২৫)।

শনিবার (৬ জুলাই) রাতে কুলাউড়া থানার এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ পৌরসভার চাতলগাঁও এলাকার পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিদ্বয়ের হেফাজত থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং ব্যবহারকৃত একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। এছাড়া জেলা গোয়েন্দা শাখার অপর এক অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামছুল হক জুয়েল(৪৮) নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) রাতে মৌলভীবাজার পৌরসভাস্থ লেইক রোড এলাকায় অভিযান পরিচালনা করে সামছুল হক জুয়েলকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সামছুল হক জুয়েল মৌলভীবাজার শহরের আরামবাগ এলাকার মৃত মাসুক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ৭টি মামলা রয়েছে।

এসব ঘটনায় কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানায় আলাদা আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আজ রোববার আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ