সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
সারাদেশ

বগুড়ায় ট্রাক-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। রবিবার সকালে দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার থানা মোড় কলেজ গেট এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে চান মিয়া। এঘটনায় নওগাঁর মহাদেবপুরের বড়াইল এলাকার ইনছের আলীর ছেলে ইয়াকুব আলী গুরুতর আহত হয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।

পুলিশের এই কর্মকর্তা জানান, ময়মনসিংহ হতে নওগাঁগামী ধানভর্তি ট্রাকের (ঢাকা মেট্টো-ট-১৬০৪১৬) সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে ট্রাক ও ভটভুটির চালক দূর্ঘটনায় গুরুতর আহত হয়। এসময় উপস্থিত পথচারীরা তাদেরকে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক চান মিয়া মৃত্যুবরন করেন। এঘটনায় অপর আহত ভটভটি চালক ইয়াকুব আলী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসায় রয়েছেন।

ওসি সনাতন আরো জানান, ট্রাক ও ভটভটি পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ